Shipping Cost

আপনি চাইলে খুব সহজেই আপনার পণ্য সরাসরি চায়না / ইন্ডিয়া থেকে কোন ঝামেলা ছাড়াই আমাদের মাধ্যমে ইমপোর্ট করতে পারেন এবং বাংলাদেশ হতে বিশ্বের যেই কোন দেশে এক্সপোর্ট করতে পারেন । আপনার পণ্যের নাম, সঠিক প্যাকিং লিস্ট দিয়ে আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন। পণ্যের ধরন অনুযায়ী কাস্টমস ডিউটি ও পরিবহন খরচের উপর ভিত্তি করে প্রতি কেজি বা প্রতি পিছ হিসেবে আমরা পন্য ক্যারি করে থাকি। কোন পণ্যের শিপিং খরচ জানতে নিম্নোক্ত তথ্য গুলো দিন ঃ  

1. ছবি
2. কিসে করে মাল আনবেন 
3. পণ্যের নাম
4. মোট ওজন 
5. ফুল প্যাকিং লিস্ট  লাগবে ( বাই সি শিপমেন্ট হলে / জাহাজের রেট এর জন্য  )  

Before asking about your Goods price to tell me the details 
1. Picture 
2. By what
3. From & To
4. Goods name & quantity 
5. Weight 
6.     CBM / Box details 
Example:

pic

By Air 
China to BD 
Boy's Shoes 
total 300 pairs 
200 KG 
Per box 50cm*50cm*100cm & 20 kg & 30 pairs (Total 10 boxes) 

কেন এই প্রশ্নের উত্তর দিবেন কেন এই চারটা প্রশ্নের উত্তর দিবেন? 

১. মালের ছবি দিলে মালের একটা পরিষ্কার ধারনা পাওয়া য়ায । তাই অবশ্যই ছবি দিবেন প্লিজ । 

২. কোন দেশ থেকে মাল আনবেন এইটা অবশ্যই জানাবেন । অনেক সময় দেখা যায় যে আমি রেট দিলাম চায়না হতে বাংলাদেশের পরে বলে যে আমেরিকার হতে বাংলাদেশের রেট লাগবে । এতে দুই জনেরই সময় নষ্ট হয় ।  

৩. কিসে আপনার মাল পাঠাবেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ অল্প মালামাল জাহাজে করতে ঝামেলা হয়, চেষ্টা করবেন মিনিমাম ১০০০ কেজি করার জাহাজের জন্য, আর ১০ কেজি বিমানের জন্য যদিও এর কম মাল নেওয়া হয় ( মালের ধরন বুঝে ) ।

৪. প্রোডাক্ট এর ধরন অবশ্যই গুরুত্বপূর্ণ যেমন মাস্ক কাপড় দিয়ে বানানো কিন্তু গার্মেন্টস আইটেম না মেডিকেল আইটেম । ধরেন জুতা পাঠাবেন অনেক সময় Brand টাও ইম্পর্টেন্ট { মেয়েদের \ ছেলেদের \ বাচ্চাদের} কোন ধরনের কত জোড়া করে তা অবশ্যই উল্লেখ করে দাম জানতে চাবেন । আবার যেমন : ধরেন আপনার মেকআপ আইটেমের মধ্যে  লিপিস্টিক ও নেলপালিশ এগুলো আমরা মেকআপ আইটেমের মধ্যে না কেমিক্যাল আইটেমের মধ্যে হিসাব করি । অনেক সময় আপনারা বলে থাকেন শুধু গার্মেন্টস আইটেম / মেকআপ আইটেম / ইলেকট্রনিক্স আইটেম ভাই এই গার্মেন্টস এর মধ্যে হাজার রকম আইটেম আছে, এই ইলেকট্রনিক্স আইটেম এর মধ্যে হাজার রকম আইটেম আছে এই মেকাপ আইটেম এর মধ্যে হাজারও আইটেম আছে তাই কি ধরনের জিনিস সেটা অবশ্যই বলতে হবে। 

৪. ওজনটাও অবশ্যই গুরুত্বপূর্ণ যখন একজন কাস্টোমার  প্রতিনিয়ত / প্রতি সপ্তাহে আমাকে দিয়ে বড় পরিমাণে মাল পাঠায় তার রেট আর আপনার রেট কখনোই এক হবে না । আপনি যখন একটা দোকান থেকে এক জোড়া জুতা কিনবেন তার দাম , আবার সেই একই দোকান থেকে একই জুতা 1000  জোড়া কিনবেন তার দাম  কখনোই এক হবে না । তো আপনি 100 গ্রাম দিলেও আমি নিব 100 কেজি দিলেও আমি নিব এক লক্ষ টন দিলেও আমি নিব সুতরাং এটার মিনিমাম কোন রিকয়ারমেন্ট নেই ওজন এর উপরে আপনাকে দাম দিব ( বেশি মাল হলে রেট কম পরবে ) । কিন্তু যদি ৫ কেজির নিচে মাল আনেন বা ৫ কেজি এর কম কোন বক্স হয় সেই বক্স এর জন্য অবশ্যই রিপ্যাকিং চার্জ দিতে হবে । 

5 কেজির কম মালামাল হলে অবশ্যই আপনাকে রিপ্যাকিং চার্জ দিতে হবে । অনেকেই রিপ্যাকিং চার্জ বিষয়টা বুঝতে পারবেন না / বুঝতে ঝমেলা হয় তাই সেই বিষয়টা একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব একটু ধৈর্য সহকারে পড়বেন তাহলে বুঝতে পারবেন।  রিপ্যাকিং চার্জ বলতে বোঝায় যে সেটাকে পুনরায় প্যাকেট করা , এয়ারলাইন এর বিভিন্ন রকম রিকয়ারমেন্ট থাকে। যেমনঃ কেউ ৫ কেজি এর কম নেয়না, কেউবা ৫ কেজির কম নেয়না ।  তাই 5 কেজি এর কম ছোট ছোট বক্স গুলোকে আমরা একত্রিত করে একটি বক্স করি । এই বক্সটা করতে গিয়ে আমাদের এক্সট্রা কিছু খরচ হয় যেমনঃ বক্সের দাম 20 আরএমবি & একটা  মার্কার ৫ আরএমবি & টেপ ১০ আরএমবি যা অলমোস্ট 50 আরএমবি যা প্রায় বাংলা টাকায় ৭০০ থেকে ৮০০ টাকা। এই একটা বক্সে একসাথে প্রায় ৫/৭ জনের মালামাল  একসাথে  থাকে । বাংলাদেশে আসার পর তো আপনি এই বক্স এর জন্য এক্সট্রা কোন টাকা পে করবেন না আবার একটা বক্সের এক্সট্রা ওয়েট থাকে। দেশে মালটা আসার পর আপনার মালের ওয়েট করে, আপনি তো দাম দিয়ে নিয়ে চলে যাবেন কিন্তু এই বক্স এর এক্সট্রা ওয়েট এবং রিপ্যাক চার্জ কার উপরে ধরবো সেই জন্যই আমরা এক্সট্রা ভাবে 600 টাকা রিপ্যাকিং চার্জ ধরি ( প্রতি বক্সে / ৫ কেজি এর কম যতগুলি বক্স হবে প্রতিটি বক্সের ) । 

৫. বিমানে সিবিএম না হলেও রেট দেওয়া যায় কিন্তু জাহাজে অবশ্যই লাগবে। জাহাজে পণ্যের সিবিএম ছাড়া কখনোই রেট দেওয়া যাবে না । CBM অনেক গুরুত্বপূর্ণ, কেন/কারন ? এক কেজি তুলো আর 1 কেজি লোহার আয়তন কখনোই সমান না । আমার জাহাজ/বিমান এর একটা জায়গা কেনা থাকে, ধরেন যদি তুলার মত এমন কিছু দিয়েছেন যে আমার পুরো জায়গা পূরণ করে দিছে তখন বিমান কোম্পানি কিন্তু আমাকে অতিরিক্ত জায়গা দিবে না, যে ভাই আপনারতো ওজনত পূর্ণ হয়নি মানে আমি ৫ টন এর জন্য বুকিং করছি কিন্তু তুলার মতন হালকা মাল দেওয়ার জন্য ১ টন মালেই পূর্ণ হয়ে গেছে । তাই CBM খুব গুরুত্বপূর্ণ একটা ভালো রেট দেওয়ার জন্য এবং সঠিক রেট দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ । এখন অনেকেই প্রশ্ন করে যে মাল তো কেনা হয়নি কেমন করে পাবো । আরে ভাই মাল কিনতে হবে কেন ? মাল কিনে আপনাকে বলতে হবে কেন ? আপনি কোম্পানিকে জিজ্ঞেস করেন তারাই বলবে । পৃথিবীতে এমন একটা কোন মাল নাই যার সিবিএম নাই { চ্যালেঞ্জ } আপনি কম্পানি / সেলারকে জিজ্ঞেস করলেই বলবে । হয়তো আপনি বলতে/বোঝাতে পারছেন না । ধরেনেন একটা সাবান কোম্পানির একটা সাবান এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দেওয়া আছে, সেই কোম্পানি এর তিনটা সাবান মিলে একটা প্যাকেট করে , আবার তিনটা এরকম প্যাকেট মিলে আবার আরেকটা প্যাকেট করে আবার এরকম তিনটা প্যাকেট মিলে আবার একটা প্যাকেট  করে । এখন যদি আপনি ২৭ টা  সাবান কিনেন তাহলে আপনাকে তৃতীয় প্যাকেটের CBM দিবেন আর যদি যদি বলেন আমি ৯ টা সাবান কিনব তাহলে দ্বিতীয় প্যাকেটের CBM  দিবে | যদি আপনি তিনটা সাবান কিনেন তাহলে প্রথম প্যাকেট এর CBM বলবেন তো বুঝতেই পারতেছেন | অনেকেই প্রশ্ন করে যে CBM টা কি ? গুগলেই সার্চ দিলেই পাবেন । If your Chinese seller doesn't understand the packing list / CBM than copy my massage ( Chinese sentence ) and send him. 体积多少? 长方体的体积=长x宽x高(m3/cm3). নিচে কিছু ছবি দেওয়া হল এগুলি দেখলে আশা করি বুঝতে পারবেন যে প্যাকিং লিস্ট কি এবং কি ভাবে করতে হয় ।  উদাহরণ কিছু প্যাকিং লিস্ট দেখতে ক্লিক প্লিজ। তাও বুঝতে সমস্যা হলে এই ফাইলটা আপানার সেলার কে সেন্ড করে দেন , তারা বুঝতে পারবে । তার পরেও না বুঝাতে পারলে আমাদের সাথে সেলার এর গ্রুপ করে দিবেন , আমারাই কথা বলে যা যা তথ্য লাগে নিয়ে নিব । 

যারা মিক্স মালামাল পাঠাতে চান তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রোডাক্ট এর সম্পূর্ণ ডিটেইলস সুন্দরভাবে ছবির মত করে বর্ণনা করে দিবেন। কেননা এক এক মালের এর এক এক রেট। আপনারা বললেন যে ভাই জুতা আর কাপড় পাঠব। জুতা আর কাপড় ত এক রেটনা। জুতা যদি হয় 600 টাকা হয় কাপড় হয় 800 একটা (উদাহরণ) । এখন আপনি যদি একবক্স এর মধ্যে 100 জোড়া জুতা & এক পিস কাপড় দেন এই মাল এর রেট এবং ১০০ পিস কাপড় এর সাথে এক জোড়া জুতা মিক্স করেন সেই বক্স এর রেট এক হবে নাহ। এই জন্য কোন মাল কি পরিমানে আছে সেটা আমাকে সম্পুর্ন দেখে হিসাব করে তারপর আপনাকে দাম দিতে হবে। তাই মিক্সে মাল হলে কি মাল কি পরিমানে আছে ফুল ডিটেলস লাগবে । গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, কিছু মালামাল বৈধ না বা আমরা আনতে পারি না সেজন্য মিক্স মালামালের ক্ষেত্রে ফুল ডিটেলস জানাটাও খুবই জরুরী। অনেক সময় কাস্টমার নিজের ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে দু-একটা হাবিজাবি মালামাল দিয়ে দেয় যার জন্য আমাদের পুরো সিপমেন্ট এর সমস্যা হয় ও জরিমানার খাইতে হয়। তাই বি কেয়ারফুল ভুল ডিক্লারেশন করবেন না।  একটি ছবি দেওয়া হল , প্লিজ এই রকম করে ডিটেইলস দিবেন মিক্সেড মালের এর রেট এর জন্যে ।  .




Powered by Blogger.