Import

আমদানি বা রপ্তানি নীতি খুবই সহজ , শুধুমাত্র প্রধান কয়েকটি ব্যাপার বুঝতে পারলেই খুব সহজেই আপনিও এই ব্যবসা করতে পারবেন । এই অংশে আমি শুধুমাত্র পণ্য আমদানির ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব বা পণ্য আমদানিতে আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারব এই ব্যাপারগুলোই সংক্ষেপে বলব । 

পণ্য আমদানি করতে লাইসেন্স, ফ্রেইড/ফরওয়ার্ডার, ওয়্যারহাউজ, সিএন্ডএফ, এলসি প্রধানত এই জিনিসগুলো দরকার । বেশিরভাগ আমদানিকারক এর সবগুলো প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না বা করতে পারলেও যে পরিমান মাল নিয়ে কাজ করতে হবে "মানে যে পরিমাণ মাল ইমপোর্ট করলে পোষাবে তা বিবেচনায় পোষায় না" । সহজ ভাবে বললে অনেকের সব প্রক্রিয়া জানা থাকলেও বা সকল প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজপত্র থাকলেও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য অন্য ব্যক্তির শরণাপন্ন হতে হয় । পণ্য আমদানিতে এক একটি ধাপে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করে অনেক দক্ষতা অর্জন করে। তাই একজন ব্যক্তি এই পুরো প্রক্রিয়াটি এককভাবে সম্পন্ন করতে পারবে না এটাই স্বাভাবিক। উদাহরণ : একজন ব্যক্তি যখন ১০ কেজির একটা মালের ফাইল নিয়ে কাজ করবে আবার ওই একই ব্যক্তি যখন দশটা টনের একটা ফাইল নিয়ে কাজ করবে দুই ক্ষেত্রে সমান ধাপ অনুসরণ করতে হবে কিন্তু সমান পরিমাণ লাভ হবে না । 

আমরা যে ভাবে সাহায্য করতে পারি, পণ্য আমদানিতে যে সকল প্রক্রিয়া অনুসরণ করতে হয় , ধরে নিলাম এর কোনোটি আপনার জানা নাই কোন ব্যাপার না । পুরো প্রসেস আমরা করে দিব আপনার মালের ডিটেইলস দিলে আমরা আপনাকে খরচ জানিয়ে দেবো এবং আপনি হিসাব করে দেখবেন , যদি পোষায় কাজ দিবেন আর । যদি মনে করেন আমি একটি ব্যাপারে দক্ষ বাকি কাজ গুলোর জন্য আপনার সাহায্য লাগবে তাহলে আমরা সেই কাজগুলি করে দেবো ।  

নোট : মাল পাঠানোর আগে প্রতিবার খরচ ঠিকানা শিপিং জেনে নিবেন প্লিজ। 

Powered by Blogger.