Exprort


যে কোন দেশের সরকার আমদানির তুলনায় রপ্তানিতে বিশেষ গুরুত্বআরোপ করে থাকে । বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ , এ জন্য বাংলাদেশ সরকার প্রণোদনা/নগদ সহায়তা প্রদান করে থাকে। আমাদের দেশের অপার সম্ভাবনা থাকার পরেও অজ্ঞতার জন্য রফতানিতে আশানুরূপ ফলাফল পাওয়া যাচ্ছে না । রফতানি একটি অনেক বড় জিনিস হলেও কিভাবে আমরা আপনাদের কে সহযোগিতা করতে পারব তা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হলো ঃ: 

১. ডকুমেন্ট তৈরি করা 
২. বায়ার খুঁজে বের করা 
৩. মাল পাঠানোর জন্য বিমান/জাহাজ ভাড়া করে দেওয়া
৪. বায়ার আছে কিন্তু বাংলাদেশ হতে মানসম্পন্ন পণ্য খুঁজে পাচ্ছেন না 
৫. বায়ার সাথে বিশ্বস্থতা অর্জন 
৬. সঠিক নির্দেশনা/পরামর্শ প্রদান 
৭. আন্তর্জাতিক বিটুবি মার্কেটপ্লেসগুলোতে রেজিস্ট্রেশন করা

প্রথম অবস্থায় ডকুমেন্টারি করে রপ্তানি করতে হবে তার কোন মানে নাই । ডকুমেন্ট তৈরি করা খুব সহজ কাজ , যদিও আমরা সবসময় নিজ ডকুমেন্টে রপ্তানি করতে উৎসাহিত করি বা করবো। কিন্তু প্রথম অবস্থায় যদি কোন বায়ার আপনার ডকুমেন্ট দেখতে চায় , সে অবস্থায় টাকা খরচ করার দরকার নাই , কারন কাজটা নাও হতে পারে । যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ফ্রেইট ফরওয়ার্ডিং করছি তাই অনেক বায়ারের সাথে যোগাযোগ আছে । যদি আপনার পণ্য "সোর্সিং" করতে হয় তাহলেও আমরা আপনাকে সঠিক পণ্য খুঁজে পেতে সাহায্য করতে পারব । আমদানি এবং রপ্তানিতে উভয় ক্ষেত্রে অবশ্যই বিমান বা জাহাজ  ভাড়া করার দরকার পড়ে মনে হয় না এ বিষয়ে বিশেষ করে আর কিছু বলার বলতে হবে। বায়ার আছে কিন্তু সঠিক পণ্য খুঁজে পাচ্ছেন না উদাহরণঃ ধরুন আপনি একজন প্রবাসী  দুবাইযে চাকরি করেন । দুবাইয়ের বাজারে এশিয়ান শাকসবজির প্রচুর চাহিদা আছে । আপনি সেখানে চাকরি করার সুবাদে লোকাল বাজার ঘুরে অনেক অর্ডার পেতে পারেন । কিন্তু পুরো প্রক্রিয়া সম্পন্ন করা আপনার জন্য সহজ হবে না । সে ক্ষেত্রে আমরা সহযোগিতা করব , ইতিমধ্যে অনেক পণ্য - আলু , পাটের ব্যাগ সহ বিভিন্ন মালামাল এ প্রক্রিয়ায় রফতানি করেছি। বায়ারের বিশ্বস্থতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ, আপনার যোগাযোগে বায়ার বুঝতে পারবে আপনি কতটা দক্ষ। সে ক্ষেত্রে আমরা আপনাকে সঠিক নির্দেশনা প্রদান করতে পারব। আন্তর্জাতিকভাবে বায়ার খোঁজার বিটিভি সাইট গুলো খুবই কার্যকরী কিন্তু এগুলো এক বছরের জন্য রেজিস্টেশন করতে  ১৫০০/২০০০ ডলারে লাগে । যেহেতু ইতিমধ্যে আমাদের করা আছে তাই অল্প কিছু অর্থ প্রদানের মাধ্যমে আপনার পণ্যটি এক বছরের জন্য ডিসপ্লে করব এবং প্রতিনিয়ত বায়ারের প্রশ্নের উত্তর দিয়ে যোগাযোগ করব । ফলে আপনাদের পণ্য প্রদর্শন করতে লাগবেনা তাই অর্থ & সময় দুটি সাশ্রয় হবে । 

পরিশেষে একটা কথাই বলবো সরকারের ন্যায় আমরাও আমদানির তুলানায় রফতানিতে বেশি মনোযোগী তাই এক্ষেত্রে যে কোন রকম সাহায্য করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব । 


Powered by Blogger.