Selling
আমরা সাধারনত মাল শিপমেন্ট করে থাকি এর পাশাপাশি সেলিং ও করি ( ইম্পোর্টার এবং সাপ্লাইয়ার ) । কিভাবে তা করি তা সক্ষেপে উল্লেখ করা হলো।
আমরা যখন একজনের কাছ থেকে মালামাল নেই তখন কোনরকম অগ্রিম বুকিং নেওয়া হয়না । পণ্য নেওয়ার সময় মূল্য পরিশোধ করতে হয় বেশিরভাগ ক্রেতাই ঠিক সময় মত মাল নেয় কিছু কিছু ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটে মানে মালটা নেয়না , তখন আমাদের খরচটা উঠানোর জন্য অনেকদিন পড়ে থাকা মালগুলো আমরা বিক্রয় করে দেই। আমি #SATIL দীর্ঘদিন চায়নাতে থাকার কারণে অনেক চাইনিজ সেলারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং বাংলাদেশের অনেক নতুন ব্যবসায়ীরা সেলার খুঁজে পায় না বা বিশ্বস্ত তা নিয়ে চিন্তিত থাকেন। তাই আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়ীদের সহযোগিতা করার উদ্দেশ্যে সাধারণ কিছু মালামালের লিস্ট তৈরি করে সাজিয়ে উপস্থাপন করা হলো যার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে কারো যদি কিছু পছন্দ হয় রেট নিবেন ভাল লাগলে অর্ডার করবেন । মালামাল বিক্রয় জন্য আমাদের একটি পেজ এবং গ্রুপও আছে এখানে সক্রিয় থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। কারণ, প্রতিনিয়ত এখানে পণ্যের আপডেট গুলো দেওয়া হয় & পোস্টগুলো দেখলে আমাদের ব্যবসা সম্পর্কে আপনাদের আরো পরিষ্কার স্বচ্ছ ধারণা হবে আশা করি । এখানে কোম্পানি/ফ্যাক্টরি থেকে প্রাপ্ত মালের ভিডিও , ছবি ও বর্ণনাগুলো শেয়ার করা হয় । যার মাধ্যমে মালের ব্যাপারে আপনারা সুন্দর একটা ধারনা পাবেন । এই পেজে/গ্রুপে/ওয়েবসাইটে নাই কিন্তু আপনার লাগবে এমন কোন মাল থাকলে জানবেন প্লিজ । কারণ, অনেক সময় দেখা যায় আমাদের কাছে সেলার আছে কিন্ত আমরা সময় এর অভাবে হয়ত আপলোড দিতে পারি নাই । এরপরেও যদি কোন প্রশ্ন থাকে তবে তো আমরা আছি।
Import এবং Export, উভয় সেক্টরেই দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা। তাই যেসব কোম্পানি বাংলাদেশে invest করে থাকে বা করতে চাচ্ছেন , তাদেরকে Import-Export বিষয়ে consultancy-ও করা হয়
