Freight & Forwarding
একটা মাল এক্সপোর্ট / ইমপোর্ট করতে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়। যেমন :
- Loading Fee
- Off-loading Fee
- Road Risk (Insurance fee)
- Stuffing Fee
- Import / Export Fee
- CHA Fee
- THC Fee
- Port Authority
- Fito
- Shipping Company
- C&F
এ গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ১০ & ১১ নাম্বার। এই দুটির উপরই নির্ভর করে মালের দাম এবং খরচ নির্ধারণ হয়। তাই মাল পাঠানোর আগে এই খরচ দুইটা জানা খুবই দরকার। নিম্নে ১০ নম্বর সম্পর্কে বিস্তারিত বলা হলো & C&F নম্বর এর লিঙ্ক ।
শিপিং কোম্পানির প্রধান কাজ হল এক পোর্ট অন্য পোর্টের রেট দেওয়া। শিপিং কম্পানি বলতে আমরা ফরওয়ার্ডার বুঝি তারা পোর্ট টু পোর্ট রেট দেয়। যেমন : চায়না হতে জাহাজে একটা মাল আনতে চাইলে গুয়াংজু থেকে চিটাগাং আসবে বা সাংহাই থেকে চিটগাং/মংলা বান্দরে আসবে ( মানে যে খানে পোর্ট আছে ) । যে জাহাজে করে কনটেইনার আসলো তাকে পিটুপি বলে । এক কথায় যে জাহাজে করে কনটেইনার আসলো / গুয়াংজু থেকে চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছাতে যে রেট দেওয়া হয় একেই পিটুপি রেট বলে এর মধ্যে কাস্টম+ভ্যাট+ট্যাক্স সংযুক্ত থাকে না। এটা আমরা ইম্পোর্ট এর ক্ষেত্রে জাহাজের একটা উদাহরণ দিলাম। আবার যদি কেউ এক্সপোর্ট করতে চাচ্ছেন , ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে আলু এক্সপোর্ট করবেন তখন মালটা পাঠানোর সময় আমরা সাহায্য করতে পারব। আপনি মালটা যে জাহাজে বা বিমানে পাঠাবেন সেই জাহাজ ও বিমানর ভাড়ার রেটা আমাদের থেকে নিতে পারবেন।
ফ্রেইট এর রেট মানে জাহাজ বা বিমানের ভাড়া জানার আগে অবশ্যই এই তথ্যগুলো দিতে হবে :
1. Company name :
2. Company address :
3. Exw work address :
4. Port of Loading:
5. Port of destination:
6. Commodity :
7. Shipment handover date ( Appx ) :
8. Container Size / Space :
